ভাবিকে ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

- Advertisements -

রংপুরের বদরগঞ্জে ভাবিকে ধর্ষণের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, উপজেলা ছাত্রলীগের পলাতক নেতা ও দেবর লিতুনকে পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে পৌর শহরের মন্ডলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের মন্ডলপাড়া গ্রামে চার বছর আগে আপন বড় ভাইয়ের  স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন লিতুন মিয়া। এ ঘটনায় বাদী হয়ে ধর্ষণের বিচার চেয়ে দেবরের বিরুদ্ধে থানায় নারী-শিশু অপরাধ দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

রংপুর নারী শিশু আদালতে দীর্ঘ চার বছর ধরে মামলা চলার পর বিচারক মেডিকেল রিপোর্ট, পুলিশের চার্জশিটসহ বাদী ও স্বাক্ষীদের জবাববন্দি যাচাই-বাছাইয়ের পর আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ওয়ারেন্টমূলে বদরগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে লিতুনকে গ্রেপ্তার আদালতে সোপর্দ করে।

মামলার বাদী বলেন, ‘আমার বাবার বাড়ি ঠাকুরগাঁও। চরিত্রহীন দেবরের জন্য আমার সাজানো সংসার তছনছ হয়েছে। শেষ পর্যন্ত তার জন্য স্বামীর বাড়িতেও টিকতে পারিনি। এখন বাবার বাড়িতে পড়ে রয়েছি। আমি আদালতের কাছে আকুল আবেদন জানাচ্ছি তার শাস্তি দেখে কেউ যেন ধর্ষণের না করেন।’

অভিযুক্ত লিতুন বলেন, ‘আমার ভাবির সঙ্গে ভাইয়ের ভালো সম্পর্ক ছিল না। আমার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আদালত থেকে মামলা তুলে নেওয়ার স্বার্থে ভাবি ও আমার মধ্যে আপস হয়েছে, তারপরও পুলিশ আমাকে আটক করেছে।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, লিতুনের নামে নারীশিশু মামলার ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cbee
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন