পিরোজপুরের মঠবাড়িয়ায় আবু সালেহ (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামে রান্না ঘরের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবু সালেহ উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের মৃত বারেক সুফির ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। পরিবারের দাবি স্ত্রী কুহিলা বেগম (৩৫) স্বামীকে হত্যা করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/q20f
