রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় যুবক জেলহাজতে

- Advertisements -

কুড়িগ্রামের রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে রৌমারী থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে বুধবার (১৬ নভেম্বর) গ্রেপ্তার করে। পরে একইদিন বিকেলে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে।

Advertisements

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রবাসে বসবাস করার সুযোগে শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের হজরত আলীর ছেলে জাকির হোসেন ওই গৃহবধূকে নানাভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার কু-প্রস্তাবে রাজি না হলে গত শুক্রবার রাত সাড়ে আট টার দিকে কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। এরপর এ নিয়ে স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হয়। পরে পুলিশ অভিযুক্ত জাকির হোসেনকে আটক করে নির্যাতনের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য থানা হেফাজতে নেয়। এরপরে মঙ্গলবার রাতে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে বুধবার আসামীকে গ্রেপ্তার করে একইদিন বিকেলে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

এ ব্যাপারে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার ঘটনার সততা স্বীকার করে জেলহাজতে প্রেরণ করার তথ্য নিশ্চিত করেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uxj9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন