শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার

- Advertisements -

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মো. কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, বুধবার সকালে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।

Advertisements

আর ভিকটিম শিশুকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

তিনি বলেন, শিশুটির বাবা রিকশা চালক, মা বাসা বাড়িতে কাজ করেন। শিশুটি বাসায় একাই থাকে। এই সুযোগে মঙ্গলবার দুপুরে প্রতিবেশী কাশেম তাকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

Advertisements

পরে আশপাশের লোকজন বিষয়টি দেখে ফেলে তার বাবা-মাকে সংবাদ দেন। পরে অভিযোগ পেয়ে অভিযুক্ত কাসেমকে গ্রেফতার করা হয়। শিশুটির গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ttns
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন