তাপপ্রবাহ দেশের ৩৩ জেলায়

- Advertisements -

দেশের ৩৩ জেলায় আজ সোমবার তাপপ্রবাহ চলছে। গত শনিবার এই তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল মঙ্গলবার এই তাপপ্রবাহ থাকতে পারে। তবে বুধবার তা কমে অসতে পারে।

তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরম পড়েছে। কিছু স্থানে বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে গরম কমছে না। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণেই এমনটা হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

Advertisements

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, ‘আজ রাজশাহী, রংপুর, ময়মনিসংহ ও খুলনা বিভাগের সর্বত্র তাপপ্রবাহ চলছে। এর পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালীতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মোট ৩৩ জেলায় আজ তাপপ্রবাহ চলছে।’

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় সোমবার চট্টগ্রামের কিছু জায়গা ও ঢাকা, বরিশাল ও সিলেটের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও শুষ্ক।

Advertisements

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cs5p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন