গাজীপুরের টঙ্গীতে স্টিল কারখানায় আগুন: দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

- Advertisements -

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এসএস স্টিল মিলস কারখানায় আগুনে দগ্ধ শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
মৃত ওই শ্রমিকের নাম মো. দুলাল মিয়া (৪৫)। গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আগুন লাগে এসএস স্টিল মিলস কারখানায়। এতে চার শ্রমিক মোজাম্মেল হোসেন (২২), নিলয় (২৫), দুলাল (৪৫) ও রিপন (৩০) দগ্ধ হন। তাঁদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এঁদের মধ্যে দুলাল মিয়া গতরাতে মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আগুনে মোজাম্মেল হোসেনের শরীরের ৯০ শতাংশ, নিলয়ের ৫০ শতাংশ, দুলালের ৯০ শতাংশ, রিপনের ৫০ শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন বাকি তিনজনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানান তিনি।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7in6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন