ট্রুথ সোশ্যালে নতুন নাটক ট্রাম্পের, এবার শেয়ার করলেন অস্ত্র হাতে ছবি

- Advertisements -
হঠকারী নানা কথার পর এবার ছবির মাধ্যমে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিস্ফোরণের পটভূমিতে অস্ত্র হাতে একটি নাটকীয় ছবি শেয়ার করে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শেয়ার করা ছবিটিতে কালো রোদচশমা পরা ট্রাম্পকে অগ্নিমূর্তি ভঙ্গিতে দেখা যায়। ছবির ওপরে বড় অক্ষরে লেখা ছিল— ‘নো মোর মি. নাইস গাই!’ অর্থাৎ, ‘ভালো মানুষ সেজে থাকার দিন শেষ’।
পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান একটি ‘নন-নিউক্লিয়ার চুক্তি’ বা পরমাণু অস্ত্রমুক্ত সমঝোতার দিকে অগ্রসর হতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তেহরানকে খুব দ্রুত ‘বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত’ নিতে হবে।
বিশ্লেষকদের মতে, এমন বার্তা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যখন দুই দেশের আলোচনার ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা বললেও, অন্যদিকে আলোচনা ভেঙে গেলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nk8x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন