ক্যাম্পাস খোলার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

- Advertisements -

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাস খুলে দেওয়াসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।

বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি গৌতম করের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি শাখার সহ-সাধারণ সম্পাদক জুবায়ের ইবনে কামালের সঞ্চালনায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisements

তিন দফা দাবির মধ্যে রয়েছে-ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর রোডম্যাপ ঘোষণা, স্বাস্থ্যবিধি মেনে অগ্রাধিকার ভিত্তিতে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু এবং দ্রুততম সময়ে সকল শিক্ষার্থীর ভ্যাকসিনেশন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সদস্য রিফা সাজিদা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সভাপতি ধ্রুব জ্যোতি সিংহ প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisements

বক্তারা বলেন, শিক্ষার্থীদের হল খোলা রেখে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু করা এখন সময়ের দাবি। হাটবাজার, দোকানপাট, গার্মেন্টস, কলকারখানা, অফিস-আদালত সবকিছু চলতে পারলে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব। প্রায় ১৫ মাস স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে নানারকম মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cjqs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন