মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

- Advertisements -

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে একটি সুপারবোর্ড কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত দুই শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।

আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের সিকিরগাও এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisements

এদিকে, কারখানার আগুন নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের দুটি, নারায়ণগঞ্জের দুটি ও কুমিল্লার দাউদকান্দি দুটিসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, প্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাপত্র তৈরি করে গোডাউন রাখা হয়েছিল কারখানাটিতে। আজ দুপুরে হঠাৎ করে আগুল লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পরে। এতে নদীর তীরে নোঙর করা পাটখড়ি ট্রলার আগুন লেগে যায়।

Advertisements

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তবে কি কারণে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/unad
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন