ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

- Advertisements -

ইতালি প্রতিনিধি: ইতালির মিলানে বসবাসরত সিলেটি প্রবাসীদের অন্যতম সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৩১ মে) মিলানের মনজা ব্রিয়ানজা এলাকায় আয়োজিত এক সভায় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন গাজী রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন মারুফ আহমেদ।

Advertisements

নবগঠিত কমিটিতে শীরিন আহমেদ সভাপতি, ওবায়দুর হক সাধারণ সম্পাদক, সুহেল আহমেদ সাংগঠনিক সম্পাদক, মো. কামাল হোসেন কোষাধ্যক্ষ এবং নীরব আহমেদ শোয়েব প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. সাজ্জাদ, গাজী রহমান (২), লতিফ মিয়া, শোয়েব আহমেদ, শিরাজ আহমেদ, শওদরুল আহমেদ, এবর মিয়া, জাহাঙ্গীর আলম, এবর আহমেদ, আলিম উদ্দিন, তালুকদার সাঈদ, মনির আহমেদ, কবির মিয়া, সামসুল আহমেদ, আব্বাস আলী ও সাইফুল মাস্টার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত সিলেটিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisements

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং ইতালিতে বসবাসরত সিলেটি কমিউনিটির কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ptth
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন