ইতালিতে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Advertisements -

ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ইতালির ভিছেন্সা শহরে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে মসজিদ ক্রয়ের লক্ষ্যে ফান্ডরাইজিং ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) শহরের সান লাজারো এলাকার ভিয়া পি. লুইজি দা প্যালেস্ট্রিনা ৭৪ নম্বর ঠিকানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, ভিচেন্সায় বসবাসরত বাংলাদেশি মুসলমানদের জন্য একটি স্থায়ী মসজিদ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল আজিজ, ইমাম, মেস্ত্রে বাইতুল মাল জামে মসজিদ। তিনি প্রবাসে ধর্মীয় শিক্ষা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে নিজস্ব মসজিদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Advertisements

ওয়াজ মাহফিলে ভিচেন্সার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ খান, ময়না মিয়া, আলী উসমান, এমদাদুর রহমান চৌধুরী, তারেক আহমেদ, জাহাঙ্গীর হোসেন, মাসুদ আলী, মো. আলম, লালন শিকদার, জামাল উদ্দিন ও সাইফুল আলমপ্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ চর্চা ও কমিউনিটির ঐক্য ধরে রাখতে একটি স্থায়ী মসজিদ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Advertisements

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, আলোচনা ও দোয়া পরিচালিত হয়। আয়োজকদের দাবি, মাহফিলে উপস্থিত মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের অঙ্গীকার পাওয়া গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xwl8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন