ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে খোলা মাঠে প্রবাসীদের ইফতার অনুষ্ঠিত

- Advertisements -

ইতালির ভিচেন্সায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) ভিচেন্সায় খোলা মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে খোলা মাঠে ইফতারে ইতালিয়ান নাগরিকসহ পাকিস্তান, মরক্কো, মধ্যপ্রাচ্য দেশগুলো মুসলিমরা অংশ নেন।

Advertisements

এতে অনুষ্ঠান সঞ্চলনা করেন, মাওলানা হাফিজ মাহবুবুর রহমান।

Advertisements

এসময় ভিচেন্সার উপ-মেয়র সাবেলা সালা , স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিলিপ্পো রোমানো, পুলিশ কমিশনার ফ্রানচেস্কো জেরিলি, ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ ধর্মীয় নেতা জুলিয়ানো ব্রুগনোত্তো, ধর্মীয় নেতা ডন জিয়ানলুকা পাদোভান, মেয়রের ধর্মীয় সম্প্রদায় বিষয়ক উপদেষ্টা ফিওরাভান্তে রোসিসহ ভিচেন্সায় প্রথম বাংলাদেশি ভাইস কাউন্সিলর আফিল উদ্দিন আপেল উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tbm0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন