চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ

- Advertisements -

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। অভিযান সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে। পরে তাকে আজ বুধবার বিকালে রাজধানীর বনানীর বাসা তাকে আটক করা হয়।

বিকাল সাড়ে ৪টার দিকে পরীমনির বনানীর বাসায় অভিয়ান শুরু করে র‌্যাব। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল।

Advertisements

পরীমনির রাজধানীর বনানীর বাসায় বিকেলে এ অভিযানে যান র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সেখানে উপস্থিত আছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

Advertisements

সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেপ্তার হয়েছেন। তাদের বাসায় বিপুল মদ ও ইয়াবা পাওয়া গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e0gl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন