English

28 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
- Advertisement -

দৌড়ানো না সাইকেল চালানো? ওজন কমাতে কোনটি সহায়ক

- Advertisements -

ওজন কমাতে কমবেশি সবারই চেষ্টা থাকে। কেউ খাবারে বদল আনেন, কেউবা শরীরচর্চায় মনোযোগ দেন। ওজন কমাতে কোনো একক প্রচেষ্টা যথেষ্ট নয়। দুটিই দরকারি। অনেকেই ওজন কমাতে নিয়মিত দৌড়ান, কেউ আবার সাইকেল চালান। দু’টিই ক্যালোরি পোড়াতে দারুণ কার্যকর হলেও কোনটা বেশি কার্যকর, তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।

সাম্প্রতিক এক বিশ্লেষণ বলছে, দ্রুত মেদ ঝরাতে দৌড়ানো কিছুটা এগিয়ে থাকলেও দীর্ঘমেয়াদে সাইকেল চালানোও সমান উপকারী হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, একজন ৭০ কেজি ওজনের ব্যক্তি মাঝারি থেকে দ্রুত গতিতে দৌড়ালে ঘণ্টায় প্রায় ৫৬৬ থেকে ৮৩৯ ক্যালোরি পর্যন্ত ঝরাতে পারেন। অন্যদিকে, একই ওজনের মানুষ মাঝারি থেকে জোরালো গতিতে সাইকেল চালালে ঘণ্টায় আনুমানিক ৪৯৮ থেকে ৭৩৮ ক্যালোরি পোড়ে। অর্থাৎ সময়ের হিসাবে দৌড়ানোয় ক্যালোরি পোড়ার হার বেশি।

দৌড়ানোর সবচেয়ে বড় সুবিধা হলো প্রতি মিনিটে বেশি ক্যালোরি ঝরে। এতে পা, কোর ও শরীরের উপরের অংশ একসঙ্গে কাজ করে। ফলে শরীরের মেটাবলিজম বাড়ে এবং এক্সারসাইজ শেষের পরেও ক্যালোরি ঝরার প্রক্রিয়া চলতে থাকে। অল্প সময়ে ফল পেতে চাইলে দৌড়ানো বেশ কার্যকর। তবে দৌড়ালে অস্থিসন্ধির উপর চাপ পড়ে। যাদের হাঁটু বা গোড়ালির সমস্যা আছে কিংবা যারা একেবারে নতুন তাদের পায়ে আঘাত লাগার ঝুঁকি বেশি। এ দিক দিয়ে সাইকেল চালানো কিছুটা এগিয়ে। এতে অস্থিসন্ধির উপর চাপ কম পড়ে, ফলে দীর্ঘ সময় ধরে এক্সারসাইজ করা যায়। বেশিক্ষণ দৌড়ানো না গেলেও ঘণ্টার পর ঘণ্টা সাইক্লিং করা সম্ভব। এ কারণে সাইকেল চালালে মোট ক্যালোরি বার্ন অনেক সময় রানিংয়ের থেকেও বেশি হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর ক্ষেত্রে কোনও এক্সারসাইজই সবার জন্য সেরা নয়। দ্রুত ফল চাইলে দৌড়ানো, আর দীর্ঘদিন ব্যথাহীনভাবে চালিয়ে যেতে চাইলে সাইকেল চালানো হতে পারে ভালো বিকল্প।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e59n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন