মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের আবাসন খাত: ড. মো. সাদী-উজ-জামান

- Advertisements -

সালাম মাহমুদ: দেশের আবাসন খাত দীর্ঘদিন ধরে এক কঠিন মন্দাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্লট এবং ফ্ল্যাট বিক্রি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বিপাকে পড়েছেন আবাসন খাতের উদ্যোক্তারা। একই সঙ্গে রড, সিমেন্ট, টাইলস, বালি, ইট, পাথরসহ নির্মাণসামগ্রীর বাজারেও নেমে এসেছে স্থবিরতা। খাতসংশ্লিষ্টরা বলছেন, উচ্চ সুদে ব্যাংক ঋণ, ডলারের অস্থিরতা, মূল্যস্ফীতি এবং নির্মাণ ব্যয়ের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে পুরো আবাসন খাত এখন টিকে থাকার লড়াই করছে। খাত সংশ্লিষ্টরা জানান, গত কয়েক বছরে রড, সিমেন্ট, ইট, বালি ও পাথরের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

এতে একটি ফ্ল্যাট নির্মাণে ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) কমে যাওয়ায় আগের তুলনায় কম তলা ভবন নির্মাণের সুযোগ থাকায় জমির মালিকরাও আবাসন কোম্পানির সঙ্গে চুক্তিতে আগ্রহ হারাচ্ছেন। আবাসন খাত বিশেষজ্ঞ ও নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান বলেন, দীর্ঘদিন ধরে প্লট এবং ফ্ল্যাট বিক্রি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এক কঠিন মন্দাবস্থার মধ্য পড়েছে আবাসন ব্যাবসা।

Advertisements

মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। আবাসন সেক্টরে দুই যুগেরও বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ ড. মো. সাদী-উজ-জামান বলেন, আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটি মানুষের কর্মসংস্থান জড়িত। এ খাতের সঙ্গে ১৬৯টির বেশি ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পও নির্ভরশীল। ফলে আবাসন খাতে মন্দা দীর্ঘায়িত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, বাংলাদেশে আবাসন খাতের জন্য বিশেষায়িত দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থা খুব সীমিত।

বর্তমান সরকার চাইলে স্বল্পসুদে দীর্ঘমেয়াদি গৃহঋণের ব্যবস্থা করে এ খাতকে পুনরুজ্জীবিত করতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোড়ালো আহ্বান জানিয়ে নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান বলেন, আবাসন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাত সচল থাকলে কর্মসংস্থান বাড়ে, শিল্পকারখানার উৎপাদন বাড়ে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পায়।

Advertisements

তাই দ্রুত নীতি সহায়তা, কর ছাড় এবং সহজ অর্থায়নের ব্যবস্থা করে এই খাতকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। তা-না হলে সংকট আরো গভীর হলে ব্যবসায়ী, উদ্যোক্তাদের পাশাপাশি এই খাত সংশ্লিষ্ট দুই কোটি মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fx3u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন