বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ইনসেপ্টার ৪ কোটি ৫৯ লাখ টাকা প্রদান

- Advertisements -

প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়েজিত শ্রমিকদের সার্বিক কল্যাণে আজ ২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড-এর পক্ষ থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে’-এর তহবিলে কোম্পানীর মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ তহবিলের একটি নির্দিষ্ট অংশ হিসেবে ৪ কোটি ৫৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

Advertisements

রাজধানীর সচিবালয়ে নিজ অফিসকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে চেক গ্রহণ করেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম জেবুন্নেছা করিম।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড-এর পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.-এর হেড অফ অ্যাডমিন জাহিদুল আলম এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার মো. এনায়েত হোসেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4dsg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন