আবারও বগুড়ায় ২ কোচিং সেন্টারকে জরিমানা

- Advertisements -

করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে বগুড়া শহরের জলেশ্বরী তলা এলাকায় আরও দুই কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে শহরের জলেশ্বরী তলা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

Advertisements

এর আগে শুক্রবার (৪ জুন) জলেশ্বরী তলা এলাকায় শাহীন শিক্ষা পরিবারকে একই অপরাধে ২০ হাজার টাকা এবং ৩ জুন সৌরভ ইংলিশ টিউটর হোম নামে কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে সংক্রামক রোগ আইনে জলেশ্বরী তলায় ‘বাংলা টিউটর’ এবং ‘সোহেল স্যারের গণিত বিভাগ’ নামে দুই কোচিং সেন্টারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/egkk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন