মারা গেছেন তেলুগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি

- Advertisements -

তেলুগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন।  আজ মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর।
চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে বিভিন্ন মুভিতে অভিনয় করেছেন জয়প্রকাশ রেড্ডি। তার অভিনয় জীবনের কেরিয়ার শুরু হয় ব্রহ্মপুত্রুদু ফিল্ম দিয়ে। এ ছাড়াও যে সব ছবিতে তিনি দর্শকদের নজর কাড়েন, সে গুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রেমিনচুকুদাম রা, গব্বর সিং, চেন্নাকেশবা রেড্ডি, সিথাইয়া ও টেম্পার।
জয় প্রকাশ রেড্ডি আল্লাগাড্ডার বাসিন্দা ছিলেন। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবর শুনে শোকের ছায়া নেমে আগে তেলুগু ছবির জগতে।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/eivi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন