অভিনেত্রী রিমু হাসপাতালে ভর্তি

- Advertisements -

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার।

তার সহকর্মী অভিনেত্রী মনিরা আক্তার মিঠু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। মিঠু লিখেছেন, ‘রিমু অসুস্থ। তার জন্য সব্বাই দোয়া করবেন।’

Advertisements

অভিনেত্রী সামিরা খান মাহি গণমাধ্যমকে জানান, ‘আপুর ইনফেকশন চূড়ান্ত পর্যায়ের এবং সঙ্গে জ্বরসহ ছোট ছোট নানা সমস্যা দেখা দিয়েছে। চারদিন প্রচুর পেট ফুলে ছিল। ফিস্টুলারও সমস্যা রয়েছে। আবার হিমোগ্লোবিনও অনেক কম। হাসপাতালে তার চিকিৎসা চলছে।’

প্রয়াত চিত্রনায়িকা টিনা খানের মেয়ে হলেও মায়ের পরিচিতি নয়, বরং নিজগুণেই শোবিজ অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী রিমু। বিজ্ঞাপন, সিনেমা, শর্টফিল্ম থেকে নাটক এবং সিনেমা-শিল্পের সব ধারাতে দেখা গেছে তাকে।

Advertisements

২০০৮ সালে ‘পৃথিবীর সব রূপ মিশে আছে ঘাসে’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা দেন রিমু। পাশাপাশি তার অভিনীত প্রথম সিনেমা ‘গুরু ভাই’। এরপর ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘জীবন ঢুলী’, ‘বৃত্তের বাইরে’, ‘লাভ স্টেশন’, ‘কিং খান’ সিনেমায় তাকে দেখা গেছে। পাশাপাশি টেলিভিশন, অর্থাৎ ছোট পর্দার নিয়মিত ও জনপ্রিয় মুখ রিমু।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/crko
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন