অর্জুনের জন্মদিনে দাওয়াত পাননি প্রেমিকা মালাইকা!

- Advertisements -

নাসিম রুমি: পাঁচ বছর সম্পর্কের পর ইতি টেনেছিলেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। সম্পর্ক কেন ভাঙল, তা-ও স্পষ্ট নয়। এ নিয়ে নিজেরা এখনও মুখ খুলেননি। যদিও মালাইকার ম্যানেজার সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছিলেন। তবে অর্জুন কাপুরের জন্মদিনের পার্টিতে স্পষ্ট হয়ে গেল এই বিষয়।

মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসে অর্জুনের জন্মদিন উদ্‌যাপনের আসর। পরিবারের সদস্য ছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বার জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, তাকেই দেখা গেল না এদিন। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন বিচ্ছেদের খবরে সিলমোহর দিল।

Advertisements

যদিও গত মাসে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরে জানা যায়, সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবেন। কিন্তু এদিন মালাইকার অনুপস্থিতি দেখে নেটাগরিকরা প্রশ্ন তুলছেন, সত্যিই কি দু’জনের মধ্যে আর বন্ধুত্বটুকুও বজায় রয়েছে?

মালাইকা ও অর্জুনের এক ঘনিষ্ঠ সূত্র বলেছিলেন, ‘ওদের মধ্যে ভালোবাসার ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, ওদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। ওরা সব সময়ে পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময়ে পাশে থেকেছেন। ওরা সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই সব সময়ে অগ্রাধিকার দিয়েছেন।’

জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, শানায়া কাপুর, মোহিত মারওয়া, সঞ্জয় কাপুর, বরুণ ধওয়ান, নাতাশা দলাল, আদিত্য রায় কাপুরসহ আরও অনেকে।

Advertisements

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রেম করছেন মালাইকা ও অর্জুন। বয়সের পার্থক্যের জন্য ট্রলিং এর শিকার হয়েছেন তারা একাধিকবার। কিন্তু সেসবে কখনোই কান দেননি তারা। বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন তারা। কিন্তু হঠাৎ কেন ভাঙল ধরল সেই সম্পর্কে, তা নিয়ে এখনও জল্পনা করছেন তাদের অনুরাগীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/aa93
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন