আজ থেকেই নিজের জন্য জমানোর চেষ্টা করুন: সোহেল রানা

- Advertisements -

নাসিম রুমি: বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বুধবার দুপুরে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি ভবিষ্যতের নিরাপত্তা ও ব্যক্তিগত সঞ্চয়ের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

পোস্টে সোহেল রানা লিখেছেন, জীবনে প্রথম আয় শুরু করার সময় থেকেই প্রত্যেকের উচিত আয়ের একটি অংশ নিজের জন্য জমিয়ে রাখা। কারণ সময়ের সঙ্গে বয়স বাড়ে, আর জীবনের এক পর্যায়ে অসুস্থতা বা সংকট আসতেই পারে। তখন আত্মীয়-স্বজন বা প্রিয়জনরা পাশে থাকলেও সব ধরনের সহায়তা দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না।

Advertisements

তার মতে, সেই কঠিন সময়ে নিজের জমানো অর্থই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। তিনি মন্তব্য করে বলেন, “স্ত্রী পুত্র কন্যা জীবনকে বাজি ধরে সবকিছু করবেন কিন্তু প্রধান অস্ত্র হবে আপনার সেই জমানো টাকা, যেটা সেদিন আপনার প্রিয়জনদেরকেও প্রচণ্ড রকমের সাহায্য করবে।”

তিনি মনে করেন, বাস্তবতার জায়গায় আর্থিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্যক্তিগত সঞ্চয় শুধু নিজের জন্য নয়, বরং প্রিয়জনদের জন্যও বড় সহায়ক হতে পারে।

প্রবীণ এই অভিনেতা সবার উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বিষয়টিকে হালকাভাবে না নিয়ে এখন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা উচিত। তিনি এটিকে ব্যক্তিগত দায়িত্বের অংশ হিসেবেই দেখার পরামর্শ দেন।

Advertisements

সোহেল রানার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়েছে। অনেকেই তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/folg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন