আসছে মনির খানের নতুন গান ‘তোর সাথে কইরা পিরিতি’

- Advertisements -

যাযাবর পলাশ: ২য় বারের মতো আবারও গীতিকবি মানিক চাঁন এর গীতিকথায় নতুন গান নিয়ে আসছেন দেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পী মনির খান। এর আগে মানিক চাঁন এর গীতিকথায় আরও একটি গান গেয়েছেন মনির খান। নতুন এই গানের শিরোনাম ‘তোর সাথে কইরা পিরিতি’। গানটি সুর করেছেন এইচ আর ফারদিন খান এবং সঙ্গীতায়োজন করেছেন গুণী সঙ্গীতপরিচালক এইচ আর লিটন। গানটি মিউজিক ভিডিও সহ আসছে শুক্রবার প্রযোজনা প্রতিষ্ঠান ‘মানিক চাঁন’ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার ও এই গানের গীতিকার মানিক চাঁন বলেন, “মনির খান ভাই আমার খুব প্রিয় একজন শিল্পী। আগের বারের মতো এবারও তার জন্য মনের মাধুরি মিশিয়ে এই গানটি লিখার চেষ্টা করেছি। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশাকরি গানটি মনির খানের ভক্ত শ্রোতাদের মন জয় করে নেবে।”

Advertisements

মনির খান বললেন, “এই গানের কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। আর আমার শ্রোতাদের কথা মাথায় রেখেই গাইবার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি সকলের ভালো লাগবে।”

Advertisements

সঙ্গীতপরিচালক এইচ আর লিটন বলেন, “গানটি অসাধারণ একটা গান। বরাবরের মতোই মনির খান ভাইয়ের কণ্ঠের জাদুতে গানটি আরও প্রাণ পেয়েছে। আশাকরি গানটি সবার ভালো লাগবে।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mtrp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন