ইমনের ‘বীরত্ব’: দেখার আহ্বান জানালেন শাকিব খান

- Advertisements -

নাসিমরুমিঃ ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) দেশের ৩৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে। ইমনের ‘বীরত্ব’ সিনেমাটি। তারকাবহুল এই সিনেমাটি পরিচালনা করেছেন অভিষিক্ত নির্মাতা সাইদুল ইসলাম রানা।

সিনেমাটিতে চিত্রনায়ক মামনুন ইমনের বিপরীতে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে আসা নিশাত নাওয়ার সালওয়া। মুক্তিকে সামনে রেখে সিনেমার নায়কসহ কলাকুশরীদের অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। সেই সঙ্গে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisements

দর্শকদের সিনেমাটির দেখার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব লিখেন, ‘দেশের সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে স্নেহের ইমন অভিনীত সিনেমা বীরত্ব। অভিনন্দন এবং শুভকামনা এই সিনেমার পুরো টিমের প্রতি। সামনে নানান ধরনের গল্পে আরও ভালো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। জয় হোক বাংলা সিনেমার।‘
এদিকে সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে গত ১৩ সেপ্টেম্বর এফডিসির ভিআইপি প্রজেকশন হল রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতারা। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

Advertisements

ইমনের ‘বীরত্ব’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছেন নিপুণ আক্তার। একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন নিপুণ। সিনেমাটির জন্য দৌলতদিয়া ঘাটে অবস্থিত নিষিদ্ধ পল্লীতে বেশ কয়েক দিন থাকতে হয়েছিল তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rdmm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন