একটি মেয়েকে ভালোবাসলে লুকিয়ে রাখব কেন: রোশান

- Advertisements -

ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের নায়ক জিয়াউল রোশান। ব্যক্তিজীবনের অনেক কিছুই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। বিশেষ করে প্রেমিকাকে নিয়ে কোনো রাখঢাক করেননি।

প্রায় চার বছর ধরে তাহসিন এশার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন রোশান। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার ছবি পোস্ট করতেও দেখা যায় তাকে।

Advertisements

গত ৮ নভেম্বর ছিল রোশানের জন্মদিন। এদিন তাকে সারপ্রাইজ দিতে প্রেমিকের বাসায় কেক নিয়ে হাজির হয়েছিলেন এশা। সেই মুহূর্তে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়ক।

রোশান লিখেছেন, যখন থেকে মানুষটি আমার পাশে, জীবনের গতিপথটা অনেকটাই পরিবর্তন হয়ে যায় আমার। কাটাচ্ছি, কাটিয়ে দিতে চাই এভাবেই। ইনশাআল্লাহ।

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক জানান, একটি মেয়েকে ভালোবাসলে, তাকে লুকিয়ে রাখব কেন? গোপন রাখা মানে হলো ভালোবাসার প্রতি অসম্মান করা। অনেকের বেলায় দেখেছি, ভালোবাসার কথা গোপন রাখার কারণে পরবর্তীতে সম্পর্কের জটিলতা বেড়েছে।

Advertisements

তিনি আরও বলেন, এশাকে বিয়ে করে সারাজীবন একসঙ্গে কাটাব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hdli
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন