এবার জওয়ানের গান উৎসর্গ করে জ্যাকলিনকে চিঠি সুকেশের

- Advertisements -

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় কারাগারে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তবে কারাগারে বসেই প্রেমের এক মহাকাব্য রচনা করে যাচ্ছেন তিনি। এর আগে মামলায় তার কথিত প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন সুকেশ। স্পষ্ট জানিয়ে দেন, জ্যাকলিন নির্দোষ।

এরপর কারাগারে বসেই অভিনেত্রীকে প্রেমের চিঠি পাঠান। অভিনেত্রীর জন্মদিন সহ একাধিক অনুষ্ঠানে তাকে চিঠি পাঠিয়েছেন জেলে বসেই। এবার শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র জওয়ানের গান দিয়েই চিঠি লিখে পাঠান জ্যাকলিনের কাছে।

Advertisements

সম্প্রতি ‘জওয়ান’ জ্বরে কাঁপছে ভারত।

অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়তে চলেছে শাহরুখের এই সিনেমা। ইতিমধ্যে ৬ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। বলিউড বাদশার সিনেমার হাইপ তিহার জেলেও পৌঁছে গেছে। জওয়ানের ‘ছালেয়া’ গান শুনে মুগ্ধ সুকেশ চন্দ্রশেখরও।
আর সেই গানটিই জ্যাকলিনকে উৎসর্গ করে প্রেম নিবেদন করেছেন সুকেশ।
দ্য ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর তিহার জেল থেকে বলিউড অভিনেত্রীকে আবারও একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সুকেশ লিখেছেন যে তিনি জ্যাকলিনের জন্য ২৫ কোটি টাকার বাজেটে পশুদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করবেন। কারণ জ্যাকলিন পশুপ্রেমী একজন। তিনি আগামী বছর জ্যাকুলিনের জন্মদিনে হাসপাতালটি উন্মোচনের পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন চিঠিতে।

 

সুকেশ চিঠিতে আরও লিখেছেন যে তিনি জওয়ান সিনেমার ‘চালেয়া’ গানে নেচেছেন জেলে। গানটি চমৎকার হয়েছে। এজন্য তিনি শাহরুখ খান এবং সংগীত পরিচালক অনিরুধ রবিচন্দরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুকেশ তার চিঠিতে গানটি উৎসর্গ করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজকে।

Advertisements

২০০ কোটির আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আপাতত তিহার জেলে রয়েছেন সুকেশ। জ‌্যাকলিন ফার্নান্দেজকে তিনি কী কী উপহার দিয়েছেন তা নিয়ে একাধিকবার পুলিশি জেরার মুখে পড়েছেন বলিউডের নায়িকা। এখনো এই মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে অভিনেত্রীকে। যদিও অভিনেত্রী সুকেশকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। কিন্তু সুকেশ প্রকাশ্যেই প্রেম জাহির করে চলেছেন নিয়মিত। একের পর এক চিঠি পাঠিয়ে যাচ্ছেন জ্যাকলিনকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vn31
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন