কমেডি সিনেমায় জুটি হয়ে আসছেন টাইগার ও শানায়া কাপুর

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা টাইগার শ্রফ অ্যাকশন হিরো হিসেবে বেশ পরিচিত। বর্তমানে কয়েকটি বড় প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই ‘লাগ যা গালে’ ও ‘বজ্র’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এবার পর্দায় আসছেন নতুন অবতারে। কমেডিনির্ভর সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অভিনেতার। সামনে তার হাতে রয়েছে ‘জেসি’ নামে একটি পিরিয়ড কমেডি। এ সিনেমায় তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে অভিনেত্রী শানায়া কাপুরকে। সম্প্রতি তাকে দেখা গেছে ‘তু ইয়া ম্যায়’ থ্রিলারে।

সাধারণত বলিউডে জম্বি কমেডি ঘরানার সিনেমা খুব একটা দেখা যায় না। এর আগে ২০১৩ সালে ‘গো গোয়া গন’-এর পর এ ঘরানায় তেমন কোনো বড় কাজ হয়নি। টাইগারের এই নতুন মিশন সেই খরা কাটাবে বলে আশা করা হচ্ছে। কাহিনির বিস্তারিত এখনো আড়ালে রাখা হলেও এটি যে হাস্যকৌতুক আর উত্তেজনায় ভরপুর হবে, সেই আভাস পাওয়া গেছে।

Advertisements

জনপ্রিয় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার আসন্ন একটি জম্বি কমেডি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার শ্রফ। সিনেমাটি পরিচালনা করবেন আহমেদ খান, যিনি এর আগে ‘বাঘি’ ও ‘হিরোপান্তি’ সিরিজে টাইগার শ্রফের সঙ্গে কাজ করেছেন। ছবিটির শুটিং জুলাই মাসে শুরু হবে।

Advertisements

পরিচালক আহমেদ খান বর্তমানে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ নিয়ে ব্যস্ত আছেন। মে মাসের মাঝামাঝি সময়ে অভিনেতা অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালসহ বিশাল এক তারকা বহর নিয়ে দুবাইয়ে গানের শুটিং করতে যাবেন তিনি। সিনেমাটি আগামী ২৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ry5w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন