করোনার হানা, হাসপাতালে রহমত আলী-জলি দম্পতি

- Advertisements -

অভিনয়শিল্পী দম্পতি ওয়াহিদা মল্লিক জলি ও রহমত আলী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। তারা দু’জনেই অভিনয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক।

Advertisements

একই বিভাগের শিক্ষক আশিকুর রহমান লিয়ন বলেন, গত ২২ নভেম্বর থেকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি রয়েছেন এই দম্পতি। জলি ম্যাডাম সংকটাপন্ন পরিস্থিতিতে থাকায় আইসোলেশন ইউনিটে আছেন। সবাই দোয়া করবেন যেন স্যার ও ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে ওঠেন। গত ১৭ নভেম্বর করোনায় আক্রান্ত হন জলি। ২২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisements
এদিন রহমত আলীরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তিনিও হাসপাতালে ভর্তি হন। রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি দু’জনের বাড়ি রাজশাহীতে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2ei3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন