কাজলকে নিয়ে গুঞ্জন

- Advertisements -

মাঝেমধ্যেই গুঞ্জনে সয়লাব থাকে ইন্টারনেট। আর এর বেশিরভাগ সময়ে শিকার হতে হয় বিভিন্ন সেলিব্রেটিদের। আর এবার যেন তারই ধারাবাহিক শিকার হলেন বলিউড অভিনেত্রী কাজল। হঠাৎই ইন্টারনেটে ট্রেন্ডিং হয় পরনে লাল টকটকে শাড়ি, হাতে এক গোছা চুড়ি সঙ্গে আলগা চুল। আর এসবের মাঝে সবচেয়ে নজরকাড়া বিষয় হলো, বেবি বাম্প।

Advertisements

এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর জোর গুঞ্জন উড়ছে, ৪৮ বছর বয়সে মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কাজল। এই ছবির পর আরও কিছু ভিন্ন ছবিতেও দেখা যায় কাজলের পরনে হাই থাই সিটেড পোশাক। আর এসব ছবিতেও কাজলের বেবি বাম্প স্পষ্ট। যার কারণে বিনা সংশয়ে নেটিজেনদের বড় অংশ মেনে নিয়েছেন মা হতে যাচ্ছেন কাজল। তবে প্রশ্ন হলো সত্যিই কি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন কাজল? যদিও কাজল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে তার যে ছবিতে তাকে সন্তানসম্ভবা দেখা গেছে তার মূল ভিডিও খেয়াল করলে দেখা যায় এটি সম্পূর্ণ একটি এডিট করা ছবি যা ভিডিও থেকে স্কিনশর্ট নিয়ে তৈরি করা হয়েছে। নব্বই দশকের অন্যতম সফল অভিনেত্রী কাজল। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সালাম ভেঙ্কি’। গত বছরের ৯ই ডিসেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তিনি দু’টি সিনেমায় কাজ করছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/awa0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন