খ্যাতনামা অভিনেতা প্রবীর মিত্র দিল্লির হাসপাতালে ভর্তি

- Advertisements -

খ্যাতনামা অভিনেতা প্রবীর মিত্র দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাঁটুতে গিঁটেবাতের সমস্যা থাকায় তাকে দিল্লির সি কে বিড়লা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নানা রকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। ঢাকাই ছবি ‘নবাব সিরাজদ্দৌলা’র অভিনেতা এখন দিল্লিতে বোনের বাসায় রয়েছেন।

Advertisements
Advertisements
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া। তিনি বললেন, ‘বৃহস্পতিবার বাবা দিল্লিতে গিয়েছেন। তাঁর হাঁটুর সমস্যা অনেক দিনের। দিল্লি গিয়ে সি কে বিড়লা হাসপাতালে ভর্তি হন। সেখানে চেকআপ করিয়ে বাবা তাঁর বোনের বাসায় থাকছেন।   চিকিৎসা এখনো শেষ হয়নি, আরো কিছুদিন দিল্লিতে থাকতে হবে বাবাকে।’
অনেক দিন ধরেই গিঁটেবাতের সমস্যায় ভুগছিলেন প্রবীর মিত্র। ২০২০ সালে করোনাভাইরাসেও সংক্রমিত হন এই অভিনেতা। সোনিয়া জানান, চিকিৎসা শেষে কিছুদিন বোনের বাসায় থেকে তারপর দেশে ফিরবেন প্রবীর মিত্র।
৭৬ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘তিতাস একটি নদীর নাম’, ‘মিন্টু আমার নাম’, ‘জয় পরাজয়’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রতিহিংসা’ ও ‘রঙিন নবাব সিরাজদ্দৌলা’সহ ৩ শর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dkss
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন