গৌরিকে পেয়ে আমি পরিপূর্ণ: আমির খান

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের দাপুটে অভিনেতা আমির খান। ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে। আমির এখন গৌরি স্প্র্যাটের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন।

ব্যক্তিগত জীবনে আমির খান নানা ধরনের চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন। সম্পর্কের নানা মাত্রিক সমীকরণ দেখেছেন। জীবনের এই লগ্নে গৌরিকে পাওয়া, কিছু ভুল, কিছু উপলদ্ধির কথা খোলামেলা জানিয়েছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত এই তারকা।

সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে একষট্টি বছরের আমির খান বলেন, “আমি খুবই সৌভাগ্যবান যে, গৌরির সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমাদের সম্পর্কের যাত্রা শুরু হয়েছে। সে অসাধারণ একজন মানুষ। আমি তার সঙ্গে থাকলে শান্তি পাই। যদিও (প্রাক্তন স্ত্রী) কিরণ রাও এবং রীনা দত্তর সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর ছিল। কিন্তু সেগুলো টেকেনি।”

Advertisements

গৌরিকে পেয়ে পরিপূর্ণ আমির খান। তার ভাষায়—“আপনি যখন জিজ্ঞেস করলেন, তখন আমার মনে হলো—আমি সত্যিই ধন্য। কারণ গৌরি আমার জীবনে এসেছে। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয়, আমি এখন পরিপূর্ণ।”

নিজেকে ‘সরল মানুষ’ হিসেবে বিশ্বাস করেন আমির। তার মতে, “আমি আমার মতোই। প্রত্যেক মানুষই জীবনে ভুল করে, কেউই নিখুঁত নন। আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন, তাহলে মেনে নিন; এটা আপনাকে ছোট করবে না। আমিও আমার জীবন ও ভুল থেকে শিখছি। আমি সবসময় চেষ্টা করব সেই ভুলগুলো না করার। আমি একজন মানুষ হিসেবে, একজন অভিনেতা হিসেবে বড় হতে পারব; আর তা তখনই সম্ভব, যখন আমি আমার ভুল বুঝে তা স্বীকার করব। আমি খুব সরল মানুষ, যা অনুভব করি তাই বলি।”

Advertisements

আমির খান তার জীবনের ভুল শোধরানোর চেষ্টা করছেন। খানিকটা আক্ষেপ নিয়ে এই তারকা বলেন, “কাছের মানুষ ও সম্পর্কগুলোকে যথেষ্ট সময় না দেওয়ার যে ভুল করেছি, তা এখন ঠিক করার চেষ্টা করছি। ৩০–৩৫ বছর ধরে শুধু কাজ, চলচ্চিত্র নির্মাণ আর অভিনয় নিয়েই ব্যস্ত ছিলাম। কোভিড মহামারির সময় আমি আবার নিজের জীবন নিয়ে নতুন করে ভাবার সুযোগ পাই। তখন কাজ করতে পারছিলাম না, আর তখনই বুঝলাম আমি অনেক কিছু হারিয়েছি; এই সময় আর ফিরে আসবে না।”

আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছরের বেশি সময় আগে পুনরায় যোগাযোগ হয় তাদের। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। বেঙ্গালুরুর মেয়ে গৌরি আগে বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউজে কাজ করছেন গৌরি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p9pi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন