চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২৪ সালের ৮ মে, মাত্র ৫৫ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রয়াত এই চিত্রপরিচালকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

এম এ আওয়াল ১৯৬৯ সালের ১ জুন, ঢাকা কেরানীগঞ্জের আঁটি গ্রামে জন্মগ্রহণ করেন। চিত্রনায়ক-পরিচালক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন।

Advertisements

পূর্ণ পরিচালক হিসেবে এম এ আউয়াল নির্মাণ করেন- ‘বাবা কেন আসামি’, ‘রাজপথের বাদশা’, ‘কাছের শত্রু’, ফেরারী আসামী’, ও ‘মানিক বাদশা’ এই পাঁচটি চলচ্চিত্র।

এম এ আউয়াল বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি ( সিডাব)’র সাবেক সভাপতি ছিলেন।

Advertisements

ব্যক্তিজীবনে চিরকুমার এম এ আউয়াল রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা ভাড়া নিয়ে তিনিসহ কয়েকজন সহকর্মী মিলে থাকতেন। সেই বাসায় ঘুমের মধ্যেই মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3xmj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন