চিত্রসম্পাদক মুনির হোসেন আবুল এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: চিত্রসম্পাদক মুনির হোসেন আবুল-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২৫ সালের ৩ এপ্রিল, হৃদরোগে আক্রান্ত হয়ে, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। প্রয়াত এই গুণি মানুষটির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

মুনির হোসেন আবুল ১৯৬০ সালের ২১ ফেব্রুয়ারি, খুলনায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার চলচ্চিত্রের প্রতি বেশ আগ্রহ জন্মায়, তাই মাত্র ১২ বছর বয়সে তিনি ঢাকায় চলে আসেন চলচ্চিত্রে কাজ করার আশায় ।
প্রখ্যাত চলচ্চিত্র সম্পাদক এনামুল হকের হাত ধরে চলচ্চিত্রে প্রবেশ করেন মুনির হোসেন আবুল।
এরপরে কাজ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র সম্পাদক মুজিবুর রহমান দুলু ও ফজলে হক এর সরকারি হিসেবে ।

মুনির হোসেন আবুল সম্পাদিত চলচ্চিত্রের মধ্যে- সত্যের মৃত্যু নেই, বুকের ভেতর আগুন, এখনো অনেক রাত,
জীবনে তুমি মরণে তুমি, ডেঞ্জার মিশন, রাঙ্গা বাইদানী, গুটিবাজ, লুটপাট, বর্ষা বাদল, জুয়াড়ি, ক্ষুদে যোদ্ধা, চাঁদের মত বউ, আজ গায়ে হলুদ, গুরুদেব, প্রেমিক রংবাজ, রাঙা বউ, দুই রংবাজ, জিরো থেকে হিরো, সেদিন বৃষ্টি ছিল,
ইত্যাদি উল্লেখযোগ্য।

মুনির হোসেন আবুল, একটি পোস্ট প্রোডাকশন স্টুডিও প্রতিষ্ঠিত করেছিলেন। মগবাজার মিডিয়া গলিতে তাঁর এই পোস্ট প্রোডাকশন স্টুডিওটির নাম A1 Production. তাঁর দুই সুযোগ্য সন্তান এখন এই ব্যবসা সাফল্যের সাথে ধরে রেখেছেন। অসংখ্য সিনেমা, নাটক, মিউজিক ভিডিও এখানে পোস্ট প্রোডাকশন হয়।

ব্যক্তিজীবনে মুনির হোসেন আবুলের স্ত্রী এবং দুটি ছেলে সন্তান আছে। সন্তান দুজনেই ফিল্ম এন্ড মিডিয়ার সাথে জড়িত-আশিকুজ্জামান অপু, কালার গ্রেডিং আর্টিস্ট আর সজিবুজ্জামান দিপু, চিত্রসম্পাদক।

মুনির হোসেন আবুল অসংখ্য চলচ্চিত্রের সম্পাদক হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন- খান আতাউর রহমান, ছটকু আহমেদ, মোজাম্মেল হক বকুলসহ অনেক গুণীজনদের সাথে। একজন ভালো চিত্রসম্পাদক হিসেবে তাঁর বেশ পরিচিতি ছিল। পরিচিতি ছিল একজন নম্র ভদ্র ভালো মানুষ হিসেবেও। চিত্রসম্পাদক মুনির হোসেন আবুল অনন্তলোকে ভালো থাকুন এই প্রার্থণা করি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a435
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন