ছবির অভিনব প্রচার, রক্তে লেখা হলো পোস্টার

- Advertisements -

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইন্ডোজ প্রোডাকশন’ হোক কিংবা দেবের প্রোডাকশন ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস।’ সিনেমার প্রচারে তাদের জুড়ি মেলা ভার। প্রতিবার নিত্যনতুন কৌশলে তাক লাগিয়েছেন তারা দর্শকের। এবার সেই পথেই হাঁটলো টিম ‘ইস্কাবন।’

উত্তপ্ত জঙ্গলমহলে মাওবাদীদের জীবনকে কেন্দ্র করে তৈরি ‘ইস্কাবন’। পরিচালক মন্দীপ সাহা। ১৭ জুন মুক্তি পেতে চলেছে ‘ইস্কাবন’। এখন চলছে প্রচার।

Advertisements

ছবির প্রচারে কলকাতা শহরজুড়ে পোস্টার। আর তাতেই নতুন চমক। যে সে পোস্টার নয়! একেবারে রক্ত দিয়ে লেখা!

হঠাৎ কেন এমন ভাবনা? আনন্দবাজার অনললাইনকে এর ব্যাখা দিয়েছেন পরিচালক মন্দীপ। তিনি বলেন, ‘জঙ্গলমহলের মানুষদের ইচ্ছে ছিল এমনটাই। কারণ তাদের ব্যথা, লড়াইয়ের কথাই এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। তাই এই ভাবে সেজেছে পোস্টার। তবে কারও ক্ষতি করে কিছু করা হয়নি।’

Advertisements

ছবিতে অভিনয় করেছেন নবাগত সঞ্জু, অনামিকা চক্রবর্তী, সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, অরিন্দম গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, পুষ্পিতা মুখোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায় প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dz28
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন