‘ছুটির ঘণ্টা’ খ্যাত পরিচালক আজিজুর রহমান হাসপাতালে ভর্তি

- Advertisements -

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান গুরুতর অসুস্থ। তাকে কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজিজুর রহমানের মেয়ে আলিয়া রহমান বিন্দি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিন্দি রহমান ফেসবুকে লেখেন, ‘আমার বাবা চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান বর্তমানে অসুস্থ। ওনার ফুসফুসে পানি চলে আসার কারণে গতকাল (মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা সকলে আমার বাবার সুস্থতার জন্য দোয়া করবেন। ’

Advertisements

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামানিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

Advertisements

অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। মুক্তি পায় ১৯৬৭ সালে। এখন পর্যন্ত তিনি ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1oke
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন