ছোট পোশাক পরে আটক উরফি জাভেদ!

- Advertisements -

নাসিম রুমি: মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিতর্কিত মডেল উরফি জাভেদ। শুক্রবার সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে উরফির সঙ্গে কথা বলছেন দুজন নারী পুলিশ কর্মকর্তা।

একজন উরফিকে জিজ্ঞাসা করেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কেউ ঘোরে?’ উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকতাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই নারী পুলিশ।

Advertisements

এর পরেই উরফিকে গ্রেফতারের জল্পনা উঠেছে। যদিও তাকে সত্যিই গ্রেফতার করা হয়েছে কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

Advertisements

‘ভাইরাল ভবানি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি কফি শপে বসেছিলেন উরফি। হঠাৎ একটি পুলিশের গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুজন নারী পুলিশ কর্মকর্তা উরফিকে দোকানের বাইরে ডেকে পাঠান। এর পর তারা উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলেন এবং থানায় নিয়ে যান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hn08
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন