‘জেনারেল হসপিটাল’খ্যাত রবিন বার্নার্ড প্রয়াত

- Advertisements -
‘জেনারেল হসপিটাল’নামক আমেরিকান জনপ্রিয় টেলিভিশন সিরিজ এর বিখ্যাত অভিনেত্রী রবিন বার্নার্ড মারা গেছেন। ১২ মার্চ ভোরে তাঁর মরদেহ পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

টিএমজেড-এর প্রতিবেদন অনুসারে, গত ১২ মার্চ ক্যালিফোর্নিয়ার সান জাকিন্টোর ডেপুটিরা একটি মরদেহ তদন্ত করে।

পরে অভিনেত্রীর আঙুলের ছাপ ব্যবহার করে তাকে শনাক্ত করা হয়। তাদের জানানো হয়েছে, ওইদিন ভোরে মরদেহ পাওয়া গেছে রবিন বার্নাডের। তবে রিভারসাইড কাউন্টি করোনার এখনো অভিনেত্রীর মৃত্যুর কোনো সঠিক কারণ নির্ধারণ করতে পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে জানতে পারবে তারা।
এ জন্য কয়েক সপ্তাহ সময় প্রয়োজন বলে জানিয়েছে তারা।
 

১৯৫৯ সালে টেক্সাস শহরের গ্ল্যাডওয়াটারে জন্মগ্রহণ করেন অভিনেত্রী রবিন বার্নার্ড। ৮০-এর দশকে ‘ডিভা’, ‘দ্য ফ্যাক্টস অব লাইফ’, ‘সাইমন অ্যান্ড সাইমন’ ও ‘ট্যুর অব ডিউটি’র মতো টেলিভিশন শোয়ে ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার তৈরি করেন তিনি।

Advertisements

১৯৫৯ সালে টেক্সাস শহরের গ্ল্যাডওয়াটারে জন্মগ্রহণ করেন অভিনেত্রী রবিন বার্নার্ড।

৮০-এর দশকে ‘ডিভা’, ‘দ্য ফ্যাক্টস অব লাইফ’, ‘সাইমন অ্যান্ড সাইমন’ ও ‘ট্যুর অব ডিউটি’র মতো টেলিভিশন শোয়ে ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার তৈরি করেন তিনি। মাঝে দীর্ঘ বিরতি কাটিয়ে ১৯৮৪ সালে টেলিভিশন শো ‘জেনারেল হসপিটাল’-এর মাধ্যমে যাত্রা করেন তিনি। ১৯৯০ সাল পর্যন্ত ১৪৫টি পর্বে টেরি ব্রকের চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেন এই আমেরিকান অভিনেত্রী।

Advertisements

২০০২ মালে ‘ভয়েসেস ফ্রম দ্য হাই স্কুল’ সিনেমায় একজন মনোবিজ্ঞানীর চরিত্রে কৃত্বিত্বপূর্ণ অভিনয় করেন। তবে অভিনয় থেকে সরে যাওয়ার পর ব্যক্তিজীবন একদম স্পটলাইটের বাইরে রাখেন এ বিখ্যাত অভিনেত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tp5t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন