ডাংকি থেকে উধাও শানের গান

- Advertisements -

নাসিম রুমি: মুক্তি পেয়েছে রাজকুমার হিরানির সিনেমা ‘ডাংকি’। তিন দশকের অভিনয় জীবনে এই প্রথম হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ। এই ছবির জন্য সারা বছর ধরে অপেক্ষা করেছিলেন সিনেমা প্রেমীরা। প্রথম দিনেই তাই ‘ডাংকি’ দেখতে প্রেক্ষাগৃহ ভিড় করেছেন খান ভক্তরা।

শাহরুখের ছবি দেখে আপ্লুত দর্শক থেকে সমালোচক সবাই। তবে ‘হতাশ’ নাকি পশ্চিবঙ্গের গায়ক শান।
‘ডাংকি’ সিনেমাতে রয়েছে মোট তিনটি গান। একটি হল ‘লুট পুট গয়া’।

Advertisements

অরিজিৎ সিংয়ের গাওয়া এই গান মুক্তি পেয়েছিল আগেই। তা ছাড়াও রয়েছে ‘ও মাহি’ ও ‘ম্যায় তেরা রাস্তা দেখুঙ্গা’ গান দুটি। তবে এই তিনটি গান ছাড়াও নাকি আরও একটি গান থাকার কথা ছিল ‘ডাংকিতে’।
সেই গানের নাম ‘দূর কহি দূর’।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য শেয়ার করেছেন বাঙালি গায়ক শান। তিনি লেখেন, ‘সুপ্রভাত! আজ তো ডাংকি ডে। আমি খুব এক্সাইটেড। আমি ছবি দেখার অপেক্ষায় রয়েছি। আমি নিশ্চিত, এই ছবিটা সবার খুব ভাল লাগবে।

Advertisements

তবে আমি আমার তরফ থেকে সবাইকে জানিয়ে দিতে চাই… এই ছবির জন্য আমি শ্রেয়া ঘোষালের সঙ্গে একটা ভীষণ সুন্দর গান রেকর্ড করেছিলাম, ‘দূর কহি দূর’। কাশ্মীরে ওই গানের শুটিংও হয়েছিল। তবে ছবির সম্পাদনার সময় রাজু হিরানি সিদ্ধান্ত নেন গানটা ছবি থেকে বাদ দেওয়ার। তবে তিনি আমাকে সবটাই জানিয়েছিলেন। আমি জানি, ছবিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে আমার আশা, অন্য কোনও ছবিতে ওই গানটা আপনারা শুনতে পারবেন। ’’
তার ও শ্রেয়ার গাওয়া গান ছবিতে না থাকা নিয়ে শান খোলাসা করলেও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি হিরানি বা শাহরুখ কেউই। তবে শানের পোস্ট থেকে স্পষ্ট, তার গান ‘ডাংকি’ থেকে বাদ পড়া নিয়ে কোনও রকম ভুল বোঝাবুঝি তৈরি হয়নি হিরানি ও তার মধ্যে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yj7m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন