বলিউড অভিনেত্রী আমিশাকে বিয়ে করতে চান নেতার ছেলে

- Advertisements -

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিলেন কংগ্রেসের প্রয়াত নেতা  আহমেদ প্যাটেলের ছেলে ফয়সল প্যাটেল। টুইটারে তিনি এ প্রস্তাব দেন। অবশ্য এর কিছুক্ষণ পরে সেই টুইট মুছেও ফেলেছেন তিনি। তবে এরই মধ্যে সেই টুইট নিয়ে নেট দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই আমিশা ও ফয়সলের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডে। বিভিন্ন পার্টি থেকে হাই প্রোফাইল অনুষ্ঠান সব জায়াগায় একসঙ্গে দেখা গেছে দুজনকে। তবে  এই সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি তারা।

Advertisements

গত ৩০ ডিসেম্বর ফয়সালের জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন আমিশা। টুইটে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন ডার্লিং। ভালোবাসি। এই বছর খুব ভালো করে কাটাও’। তাদের একসঙ্গে কোলাজ করা ছবিও শেয়ার করেন অভিনেত্রী। কিছুক্ষণ পরে রিটুইট করে ফয়সাল লেখেন, ‘অবশেষে তোমায় সবার সামনে প্রপোজ করছি… তুমি কি আমায় বিয়ে করবে?’

Advertisements

তবে এই টুইটের আমিশা কোনও উত্তর দেওয়ার আগেই সেই টুইট মুছে ফেলেন ফয়সল। কিন্তু ততক্ষণে টুইটের স্ক্রিনশট নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c6os
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন