বিয়ে করলেন অভিনেত্রী ইয়ামি

- Advertisements -

করোনা আবহে বলিউডে বাজল বিয়ের সানাই। বিয়ে করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে শুক্রবার গাঁটছড়া বাঁধলেন ইয়ামি। টুইট করে নিজেই সুখবর দিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার টুইটারে ইয়ামি গৌতম লিখেন, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে আমরা আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আপনাদের সকলের থেকে ভালোবাসা, আশীর্বাদ চাই।’

Advertisements

উল্লেখ্য, ‘উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ইয়ামি ও আদিত্য। এ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আদিত্য। বিয়ের পর শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি।

Advertisements

অভিনেত্রী ভূমি পেডনেকর তাদেরকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন ইয়ামি জি ও ভাইসাবককে। অবিশ্বাস্য…ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। অনেক ভালোবাসা।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8wlj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন