মহাজন চরিত্রে বড়দা মিঠু

- Advertisements -

বৈশাখী টিভিতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘মহাজন’। মজিবুল হক খোকন পরিচালিত নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। নাট্যরূপ দিয়েছেন এন ডি আকাশ। নাটকটি প্রযোজনা করেছেন ইমরান খান। নাম ভূমিকায় অভিনয় করেছেন বড়দা মিঠু।

Advertisements

মহাজন নাটকে আরও অভিনয় করেছেন রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, রাশেদ মামুন অপু, রেবেকা, মৌমিতা মৌ, সাব্বির আহমেদ, তানিয়া সুলতানা, সায়কা আহমেদ, আশরাফুল আশিস, তারিক স্বপন, রকি খান, সমু চৌধুরী প্রমুখ। প্রচার হবে প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে।

নাটক সম্পর্কে টিপু আলম মিলন বলেন, মহাজনের সুদের কারবারে অতিষ্ঠ হয়ে উঠে গ্রামের প্রতিটি মানুষ। চারদিকে নেমে আসে কষ্টের অমানিশা। তারা বুঝতে পারে, সুদের টাকায় মানুষের উপকারের চেয়ে অপকারই হয় বেশি। এমনকি বংশ পরম্পরায় সুদের ঘানি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গ্রামের মানুষ। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে এগিয়েছে নাটকের কাহিনী।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/487z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন