মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন রুনা লায়লা

- Advertisements -

ভারতের দিল্লিতে একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েই গুজবের শিকার হন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। মিনার-ই-দিল্লি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সোমবার সন্ধ্যায় হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন স্বয়ং শিল্পী। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই যে আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি! আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নেবেন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। আপনাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা।’

Advertisements

এছাড়াও তিনি জানান, হঠাৎ করেই বিভিন্ন দেশ থেকে একের পর এক ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত ও বিরক্ত হয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কি না। বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান—সব জায়গা থেকেই মানুষ চিন্তিত হয়ে যোগাযোগ করছেন। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।’

Advertisements

এ ধরনের গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে রুনা লায়লা বলেন, এতে শুধু তিনি নন, তার পরিবারও মানসিকভাবে কষ্ট পান। অতীতেও অনেক তারকার বিরুদ্ধে এ ধরনের ভুয়া খবর ছড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে এবং এসবের সঙ্গে জড়িতদের শনাক্ত করা জরুরি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g422
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন