সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা সেই চোর গ্রেপ্তার

- Advertisements -

নাসিম রুমি: বলিউড নবাব খ্যাত সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা চোরকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তার ওই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে, সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যায় এই চোরের ছবি।

জানা গেছে, হামলাকারীকে ইতোমধ্যে বান্দ্রা পুলিশ স্টেশনে নেয়া হয়েছে। এই ঘটনার পেছনে আরও কোনো পরিকল্পনা ছিল কিনা- তা জানার চেষ্টায় আছে পুলিশ।

Advertisements

এর আগে, বুধবার গভীর রাতে এই বলিউড অভিনেতার বাড়িতে হানা দেয় চোর। সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলি খানের ঘুম ভেঙে যায়। তিনি বাঁধা দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত।

Advertisements

পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। অস্ত্রোপচারের পর অভিনেতা এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাইফকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6um6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন