ঘোষণার তিন বছর পর সিনেমার শুটিং শুরুর কথা জানালেন রোজিনা

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশের চলচ্চিত্রে নন্দিত নায়িকা রোজিনা। চার দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে আসছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছেন। ২০২৩ সালের ৩ মার্চ রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায়, যা দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

সম্প্রতি তিনি জানান, তাঁর দ্বিতীয় পরিচালিত সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। নতুন সিনেমার নাম ‘এখনই সময়’। এ সিনেমার গল্প লিখেছেন প্রখ্যাত নির্মাতা ও গল্পকার ছটকু আহমেদ। রোজিনা বলেন, ‘এখনই সময়’ মূলত আমাদের জীবনেরই গল্প, আমাদের এই সময়েরই প্রতিচ্ছবি। এখানে থাকবে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সমাজের নানা বাস্তব দিক। আসলে সিনেমা জীবনেরই প্রতিফলন, তবে গল্পের প্রয়োজনে কিছু সিনেমাটিক উপাদান থাকবেই।’

Advertisements

তিনি আরও বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন গুণী পরিচালক ও কাহিনিকার। তাঁর কাজের প্রতি আমার পূর্ণ আস্থা আছে বলেই তাঁকে গল্প লেখার দায়িত্ব দিয়েছি। তবে সিনেমা নির্মাণের ক্ষেত্রে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপাতত বাজেট পরিকল্পনাতেই বেশি মনোযোগ দিচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি চলতি বছরই ‘এখনই সময়’ সিনেমার শুটিং শুরু করতে পারব।’

নতুন এই সিনেমায় কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান রোজিনা। তবে তিনি নিশ্চিত করেছেন যে, সিনেমাটিতে মূলত যৌতুকবিরোধী একটি শক্তিশালী বার্তা তুলে ধরা হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও গল্পে স্থান পাবে। তাঁর মতে, আগের সিনেমার তুলনায় এ সিনেমার গল্প আরও বেশি আকর্ষণীয় ও গভীর।

Advertisements

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় অভিনয়ের পর ১৯৭৭ সালে এফ কবীর চৌধুরীর ‘রাজমহল’ সিনেমায় চিত্রনায়ক ওয়াসিমের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন রোজিনা। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি সুপারহিট হলে তাঁর ক্যারিয়ারে বড় সাফল্যের সূচনা হয়। পরবর্তীকালে ‘কসাই’, ‘জীবনধারা’ ও ‘দিনকাল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9ybx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন