হানিয়ার সঙ্গে দিলজিতের অভিনয়ে প্রতিক্রিয়া জানালেন অনুপম

- Advertisements -

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের তার শক্তিশালী অভিনয়ের জন্য এখনো সবার কাছে প্রিয়। ক্যারিয়ারে নায়ক হওয়ার পাশাপাশি পর্দায় ভিলেন ও কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেতা। সাম্প্রতিক সময়ে এ অভিনেতা তার আগামী সিনেমা ‘তানভি: দ্য গ্রেট’র জন্য আলোচনায় আছেন। সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত রয়েছে।

অনুপম ও তার টিম আপাতত সিনেমার প্রচার-প্রচারণায় ব্যস্ত আছেন। এর মাঝেই ‘সর্দারজি থ্রি’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে দিলজিৎ দোসাঞ্ঝের অভিনয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুপম খের।

Advertisements

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অনুপম খের। এ কথোপকথনের সময়, অনুপম তার সিনেমা ‘তানভি: দ্য গ্রেট’ সম্পর্কে অনেক কথা বলেছেন। এ সাক্ষাৎকারেই অনুপম খেরকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে দিলজিৎ দোসাঞ্ঝের সিনেমা করা নিয়ে প্রশ্ন করা হয়।

এ সময় তিনি বলেন, ‘এটা তার ব্যক্তিগত পছন্দ, যদি সে করে থাকে, তাহলে করবে। প্রত্যেককে নিজের আত্মার দিকে তাকাতে হবে। আমি আমার আত্মার কথা মাথায় রেখে তার জন্য যা উপযুক্ত তা করি। আমার করতে চাই না এমন কিছু, উনি চেয়েছেন তাই করেছেন’।

অনুপম খের আরও বলেন, ‘আমি মনে করি আমাদের পাসপোর্টেই আমাদের নাগরিকত্ব লেখা থাকে। দেশের প্রতি আমাদের আনুগত্য সবার আগে। আমি সবসময় বিশ্বাস করেছি যে আমি আমার বাড়ির জন্য যা করি তা আমি আমার দেশের জন্যও করব’।

Advertisements

আগামী ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনুপম খেরের সিনেমা ‘তানভি: দ্য গ্রেট’। এতে অভিনয় করেছেন অনুপম খের ও অভিনেত্রী শুভাঙ্গী দত্ত। অটিজম স্পেকট্রামে আক্রান্ত তানভি নামের ২১ বছর বয়সী এক তরুণীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তিনি তার প্রয়াত বাবার ইচ্ছা পূরণের জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন। ‘তানভি: দ্য গ্রেট’ অনুপম খের নিজেই রচনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rf94
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন