অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেফতার

- Advertisements -

এক অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে জনপ্রিয় মালয়ালম অভিনেতা-প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দায়ের করা মামলায় গ্রেফতারও করা হয়েছে এই তারকাকে।

মালয়ালম ইন্ডাস্ট্রির ওই অভিনেত্রীর দাবি, নিজের অ্যাপার্টমেন্টে একাধিকবার বিজয় তাকে ধর্ষণ করেছেন এবং যৌন নিপীড়ন চালিয়েছেন। ভালো কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েই একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।

Advertisements

ধর্ষণের অভিযোগ দায়েরের পর সামাজিক মাধ্যমে ওই অভিনেত্রীর নাম প্রকাশ্যে আনেন বিজয় বাবু।

এর আগে একই মামলায় কেরালা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান বিজয়। তখন আদালত তাকে রাজ্য থেকে বাইরে যেতে পারবেন না বলে নির্দেশনা দেয়। তার পাসপোর্টও জমা রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, তদন্তকারী সংস্থাকে আদালত সোমবার (২৭ জুন) থেকে ৩ জুলাই পর্যন্ত ফের জেরা করার নির্দেশ দিয়েছে। সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত টানা জেরা করা হবে তাকে।

Advertisements

তবে বিজয় বাবুর পাশে থাকার কথা বলেছে মালয়ালম মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zlh7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন