অমিতাভের নাতিকে বিশেষ বার্তা গৌরী খানের, অগস্ত্যাকেই জামাই হিসেবে পছন্দ?

- Advertisements -

নাসিম রুমি: মেয়ে সুহানা খানের মন যে মজেছে অমিতাভের নাতি অগস্ত্যার উপর। তা টের পেয়েছেন গৌরী খান। আর তাই তো অগস্ত্য ইনস্টাগ্রামে প্রথম ছবি পোস্ট করতেই ঝটপট কমেন্ট। হবু জামাই বলে কথা, হাতের মুঠোয় রাখতে হবে তো!

হ্যাঁ, সোশাল মিডিয়ায় এমনই কাণ্ড ঘটিয়ে ফেললেন শাহরুখপত্নী গৌরী খান। জামাই হিসেবে মেয়ের প্রেমিক অগস্ত্যা নন্দাকে যে তাঁর পছন্দ তা যেন প্রকাশ্যে বুঝিয়ে দিলেন গৌরী।

Advertisements

গপ্পোটা হল, জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চি’ ছবিতে জুটি বেঁধে নজর কেড়েছেন শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভের নাতি অগস্ত্যা। তাঁদের প্রেম গুঞ্জন নিয়ে এখন বলিউড তালপাড়। আর তারই মাঝে ইনস্টাগ্রামে এন্ট্রি নিলেন অগস্ত্যা।

সোশাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট করতেই, অগস্ত্যাকে আলিঙ্গন পাঠালেন গৌরী খান। গৌরীর এমন কাণ্ড নজরে পড়েছে নেটিজেনদের। নেটপাড়ার মতে, অগস্ত্যা ও সুহানার প্রেমে গৌরী সবুজ সংকেত দিয়েছেন সোশাল মিডিয়ায় এমন মন্তব্য করে।

Advertisements

এক সময় অমিতাভ বচ্চনের সঙ্গে শাহরুখ খানের সমস্য়া ছিল প্রচুর। এমনকী, মুখ দেখাদেখি বন্ধ ছিল। তবে সে সব এখন অতীত। আর অন্যদিকে শাহরুখকন্যা সুহানা এবং অমিতাভের নাতি অগস্ত্যা জমিয়ে প্রেম করছেন!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ecma
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন