আফসানা মিমি করোনায় আক্রান্ত হ্যয়ে হাসপাতালে ভর্তি

- Advertisements -

আফসানা মিমি করোনায় আক্রান্ত হ্যয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ ১ এপ্রিল এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এ অভিনেত্রীর পারিবারিক ঘনিষ্টজন সাংবাদিক নজরুল সৈয়দ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আজ দুপুরে জানান, আফসানা মিমির শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এটি গেল সপ্তাহের খবর।

Advertisements

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আফসানা মিমি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে নজরুল সৈয়দ বলেন, ‘তিনি আল্লাহর রহমতে ভালোই আছেন। কাশিটা একটু সমস্যা করছে। এছাড়া খারাপ কিছু নয়। অনেকদিন ধরেই করোনায় আক্রান্ত। উন্নতি হচ্ছে না বলেই আজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাছাড়া হাসপাতালে সিট পাওয়াও তো এখন মুশকিল। করোনার সংক্রমণ বেড়েছে। আজ হাসপাতালে খোঁজ নিয়ে একটি সিট খালি আছে খবর পেয়ে তাকে ভর্তি করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।’

Advertisements

সবার কাছে দোয়া চেয়েছেন আফসানা মিমি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p5ul
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন