আলিয়া ভাটের ২২ সেকেন্ডের ভিডিও ফাঁস

- Advertisements -

নাসিম রুমি: লন্ডনে অনুষ্ঠিত বাফটা অ্যাওয়ার্ডসের ৭৯তম আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে নজর কাড়লেন বলিউড তারকা আলিয়া ভাট। জমকালো এই আয়োজনে তার উপস্থিতি যেমন ছিল চোখধাঁধানো, তেমনি ব্যক্তিগত মন্তব্যেও উঠে এসেছে ভিন্ন মাত্রা।

সম্প্রতি রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত অনুষ্ঠানে ‘ইংরেজি ভাষার বাইরে সেরা চলচ্চিত্র’ বিভাগে পুরস্কার উপস্থাপনার দায়িত্বে ছিলেন আলিয়া।

এ সময় তিনি বলেন, সিনেমা উপভোগের ক্ষেত্রে ভাষা কোনো বাধা নয়; বরং আবেগই এমন এক শক্তি যা পর্দা পেরিয়ে দর্শকের হৃদয়ে পৌঁছে যায়।

অনুষ্ঠানে আলিয়ার সাজ-পোশাকও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। রুপালি রঙের কাস্টম গুচি গাউন ও পশমি শালে নিজেকে উপস্থাপন করেন তিনি। ২২ সেকেন্ডের ভিডিও ফাঁস হওয়ার পর আলেয়া ভাইরাল হয়ে যায।

নিজের সাজ নিয়ে আলিয়া জানান, এই বিশেষ সন্ধ্যার জন্য তিনি হলিউডের কিংবদন্তি তারকা মেরিলিন মনরোর স্টাইল থেকে অনুপ্রাণিত হয়েছেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মাতৃত্ব ও অভিনয়ের প্রতি তার গভীর ভালোবাসার কথাও তুলে ধরেন আলিয়া।

এদিকে, চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘আলফা’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cs8n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন