আল্লুকে গ্রেপ্তারের পর ব্যাপক আয় বৃদ্ধি পুষ্পার

- Advertisements -

নাসিম রুমি: ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। নিহত নারীর পরিবারের মামলায় এক রাত জেলেও কাটাতে হয়েছে অভিনেতাকে। শুক্রবারের গ্রেপ্তারের নাটকীয় ওই ঘটনার পর সেদিন রাতেই তেলেঙ্গানা হাইকোর্ট জামিন মঞ্জুর করে নায়কের। শনি ও রবিবার ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি টাকা আয় করে পুষ্পা।

Advertisements

এই দুই দিন বক্স অফিস থেকে সর্বোচ্চ আয় করে এই মুভি। নায়কের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ছবির আয় বাড়তে থাকে। বক্স অফিসে ইতিমধ্যে ১১০০ কোটি টাকা আয় করে ব্লকবাস্টার সিনেমায় নাম লেখাল ‘পুষ্পা টু: দ্য রুল’।

নারীর মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুন বলেন, ‘আমরা নিহতের পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে তাদের যেভাবেই হোক সমর্থন করার জন্য তৈরি আছি। এটা একেবারেই আকস্মিক ঘটনা। আমি আমার পরিবারের সাথে থিয়েটারের ভিতরে সিনেমা দেখছিলাম এবং দুর্ঘটনাটি বাইরে ঘটেছিল। এটার সঙ্গে আমার সরাসরি কোন সম্পর্ক নেই। সত্যি আকস্মিক, একেবারেই অনিচ্ছাকৃত। আমি যে কোনও উপায়ে তাদের পাশে রয়েছি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gl4n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন