উর্ফি জাভেদের কাণ্ডে হতবাক নেটদুনিয়া

- Advertisements -

শুধুমাত্র পোশাকের জন্য যে কেউ আলোচিত হয়ে উঠতে পারেন তা প্রমাণ করে দিলেন উর্ফি জাভেদ। প্রতিদিনই পোশাকের কারণে বিতর্কের মুখে পড়েন উর্ফি। খোলামেলা পোশাকে তাক লাগিয়ে দেন। কিন্তু এবার সেই সবকিছুকে টপকে গেলেন তিনি।

কিছুদিন আগেই খোলামেলা পোশাকে হাজির হয়েছিলেন একটি ইভেন্টে। সঙ্গে ছিল বেশ কয়েকজন ফটোগ্রাফার। কিন্তু সেই শপিং মলের গেটে তাকে দাঁড়াতেই দিচ্ছিলেন না গার্ড। সেই নিয়ে শুরু হয় বচসাও। এর আগেও মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় খোলামেলা পোশাকে দেখা গেছে উর্ফিকে।

Advertisements

তার জন্য বিতর্কেও জড়িয়েছেন তিনি। সম্প্রতি নিজের ছবি দিয়েই পোশাক বানিয়েছিলেন উর্ফি। সেই পোশাক নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়ায়।

Advertisements

তবে এবার তিনি যা করলেন তাতে হতবাক নেটিজেনরা। কেউ লিখেছেন উর্ফির মেন্টাল সাপোর্ট দরকার, কারোর মতে পাগলের মতো ফ্যাশন। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরা অন করেই জামা অদল বদল করছেন উর্ফি। এটাই তার কাছে ফ্যাশন। ক্যাপশনে লেখেন, যেসব আন্টিরা ইনস্টাগ্রামে আমার ফ্যাশনের টেস্ট নিয়ে প্রশ্ন তোলেন তাদের জন্য। এটা তোমাদের জন্য টেস্টফুল তো?

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qm8k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন